ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

করোনা উপসর্গে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এমএ হকের মৃত্যু

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

নিউমোনিয়া ও করোনভাইরাসের উপসর্গ নিয়ে বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা, সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এমএ হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

নগরীর উপকণ্ঠে নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হাসপাতালের করোনা ইউনিটের সমন্বয়ক ডা. নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুধবার বিকেলের দিকে এমএ হককে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল।

তিনি আরও জানান, এমএ হকের করোনা পরীক্ষার জন্য বৃহস্পতিবার তার নমুনা সংগ্রহ করা হলেও রিপোর্ট এখনও আসেনি।

মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী জানান, মঙ্গলবার নগরীর যতরপুরের বাসা থেকে এমএ হককে নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছিল। বয়সের কারণে এমএ হকের শারীরিক নানা সমস্যা থাকায় চিকিৎসকরা তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছিলেন।

প্রসঙ্গত, এমএ হক সিলেট সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে বিএনপির সমর্থনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print