ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

করোনায় পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের মৃত্যু

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খুরশীদ আলম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। শুক্রবার রাত ১২টা ৫০ মিনিটে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
উল্লেখ্য, তিনি চাকরির বয়স থেকে গত ডিসেম্বরে অবসরে গেছেন।

আজ শনিবার সকালে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন বিষয়টি নিশ্চিত করেছেন। খুরশীদ আলম বিসিএস অষ্টম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।

জনপ্রশাসন সচিব বলেন, ‘খুরশীদ আলম করোনায় আক্রান্ত হয়ে বাসাতেই ছিলেন। পরে ল্যাব এইড হাসপাতালে ভর্তির পর গতকাল রাতে তিনি মারা যান।’

এই নিয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে প্রশাসনের ১২ জন কর্মকর্তার মৃত্যু হলো। সর্বশেষ গত ২৯ জুন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।

মৃত্যুবরণ করা অন্যান্যদের মধ্যে রয়েছেন- দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক (উপসচিব) জালাল সাইফুর রহমান, যুগ্ম সচিব ফখরুল কবীর, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব কিবরিয়া চৌধুরী, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব আ. রশিদ, অতিরিক্ত সচিব গৌতম আইচ সরকার, পিআরএলে থাকা অতিরিক্ত সচিব তৌফিকুল আলম, ইপিসিএস (ইস্ট পাকিস্তান সিভিল সার্ভিস) কর্মকর্তা মোহাম্মদ আলী, সাবেক যুগ্ম সচিব ইসহাক ভূঁইয়া, অবসরপ্রাপ্ত সচিব বজলুল করিম চৌধুরী ও সাবেক যুগ্ম সচিব সরওয়ার আলম।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print