ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

খ্যাতিমান সাংবাদিক রাশীদ উন নবী বাবু আর নেই

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

দেশের খ্যাতিমান সাংবাদিক, জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য রাশীদ উন নবী বাবু আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ রাত ৮ টা ৩৫ মিনিটের সময় রাজধানীর পান্থপথের বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর।

বরেণ্য এই সাংবাদিক দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় কিছুদিন আগে বিআরবি হাসপাতালে তিনি ভর্তি হন।

তাঁর মেয়ে অনন্যা পাঠক ডট নিউজকে তার বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কাদের গণি চৌধুরী পাঠক ডট নিউজকে বলেন- সিনিয়র সাংবাদিক রাশীদ উন বাবু বাংলাদেশের একজন খ্যাতিমান সাংবাদিক। ।৪৫ বছরের সাংবাদিকতা জীবনে তিনি দৈনিক আমার দেশ, দৈনিক বাংলা, বাংলার বাণী, দেশ বাংলা, আজকের কাগজ, ইত্তেফাক, সমকাল, যুগান্তর, এনটিভি, চ্যানেল ওয়ান, ইনকিলাব ও সাপ্তাহিক পূর্নিমায় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তিনি দৈনিক সকালের খবরের সম্পাদক ছিলেন।

সর্বশেষ তিনি প্রকাশিতব্য দৈনিক আমার দিনে সম্পাদকের দায়িত্ব পালন করেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print