ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চবি’র ঝর্ণায় ডুবে মারা গেলেন হাটহাজারী কলেজ ছাত্রলীগ নেতা মুন্না

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ঝর্ণায় পানিতে ডুবে মারা গেছেন হাটহাজারী কলেজ ছাত্রলীগ নেতা সাইফুল রহমান মুন্না (২৩)। আজ সোমবার (১৩ জুলােই) দুপুরে এ ঘটনা ঘটে। বেলা একটার দিকে হাটহাজারী ফায়ার স্টেশনের ডুবুরি দল মুন্নার মরদেহ উদ্ধার করেছে।

এর আগে সকালে মুন্না বিশ্ববিদ্যালয়ে (চবি) কলা অনুষদের পাশের ঝর্ণায় ঝর্ণা দেখতে গিয়ে পা পিছলে পড়ে নিখোঁজ হন। নিহত মুন্না হাটহাজারী কলেজ ছাত্রলীগ কমিটির সদস্য বলে জানা গেছে।

ঝর্ণা থেকে মুন্নার লাশ উদ্ধার করা হচ্ছে।

তিনি হাটহাজারী উপজেলার ফতেপুর গ্রামের সিরাজুল হকের ছেলে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সুত্রে জানাগেছে- আজ সোমবার সকালে কয়েকজন বন্ধুসহ ঝর্ণার ধারে যান ওই ছাত্র। একপর্যায়ে পা পিছলে ঝর্ণার খাদে পড়ে যান তিনি। টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে চবির ঝর্ণায় তীব্র স্রোত সৃষ্টি হওয়ায় তিনি আর সাঁতরে উঠে আসতে পারেননি। পরে উপস্থিত অন্যরা তাকে উদ্ধারে তৎপরতা শুরুর পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেন।

.

চবি প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া বলেন, ‘আমাদের নিরাপত্তা প্রধান ঘটনাটা আমাকে জানায়। পরে আমি হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশনে জানাই তাদের একটি দল উদ্ধারকাজ পরিচালনা করে। বৃষ্টির কারণে এখন পানির স্রোত বেশি, জায়গাটাও ঝুঁকিপূর্ণ।’

হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা যায়, ফোন পেয়ে তাদের একটি উদ্ধারকারী দল সকাল ১১টা ৫মিনিটে স্টেশন থেকে গিয়ে দুইঘন্টা তল্লাশী করে মুন্নার লাশ উদ্ধার করেছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print