ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আল মানাহিল ফাউন্ডেশনকে নগদ অর্থ ও সুরক্ষা সামগ্রী দিলেন ডা. শাহাদাত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, দলীয় সংকীর্ণতার উর্ধ্বে উঠে আসুন জাতীয় “টাস্কফোর্সের” মাধ্যমে করোনা সমস্যা সমাধান করি। করোনা মহামারীতে আজ সারাদেশের মানুষ করোনা আতঙ্কের মধ্যে আছে। এই সমস্যা সমাধানে জাতীয় “টাস্কফোর্স” গঠনের বিকল্প নেই। যদি সরকার দলীয় সংকীর্ণতা থেকে উঠে আসে, সকল দল ও মত কে এক করতে পারে তাহলেই সমস্যা অনেকটা সমাধান হতে পারে।

তিনি আজ ১৩ই জুলাই, সোমবার দুপুর আল মানহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে হালিশহর করোনা রোগীদের জন্য নির্মিত করোনা আইসোলেশন সেন্টার এর জন্য নগদ অর্থ ও সুরক্ষা সামগ্রী প্রদানকালে এ কথা বলেন।

ডা. শাহাদাত আরও বলেন, আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন করোনা এই মহামারীতে লাশ দাফন থেকে শুরু করে করোনা রোগীদের যে সেবা দিয়ে যাচ্ছে আমরা তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। তাদের পাশাপাশি এই করোনা মহামারীতে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসতে হবে। দেশের মানুষকে এই করোনা মহামারী থেকে বাঁচাতে প্রতিটি ওয়ার্ডে, ওয়ার্ডে চিকিৎসা সেবা চালু করতে হবে।

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন আল মানহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে হালিশহরে করোনা রোগীদের জন্য “করোনা আইসোলেশন সেন্টারের” জন্য নগদ অর্থ ও চিকিৎসা সুরক্ষা সামগ্রী গ্রহণ করেন আল মানহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মৌলানা শেহাব উদ্দিন জমির, সহকারী পরিচালন মওলানা শরিফ উদ্দিন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো; কামরুল ইসলাম, বিএনপি নেতা ইফতেখার হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা মো: সাইফুল আলম প্রমুখ।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print