ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

লাইনচ্যুত বগি উদ্ধারের পর ট্রেন চলাচল শুরু

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

Gazipur
গাজীপুর ম্যাপ। ছবিঃ পাঠক নিউজ

গাজীপুরে লাইনচ্যুত ‘হাওর এক্সপ্রেস’ এর বগি উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ক্ষতিগ্রস্ত রেলপথ ও স্লিপার মেরামতের পর সোমবার সকাল ০৯ টার পর ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে গতকাল রোববার দিবাগত রাত সোয়া একটার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের ভাওয়াল গাজীপুর এলাকার বগি লাইনচ্যুতির এই ঘটনা ঘটে। ফলে রেল লাইনে ট্রেন চলাচল সাময়িক ভাবে বন্ধ হয়ে যায়। হাওর এক্সপ্রেস ট্রেনটি ঢাকার কমলাপুর থেকে গাজীপুর হয়ে মোহনগঞ্জ যাচ্ছিল, পথে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর যমুনা, বলাকাসহ কয়েকটি ট্রেন আশপাশে স্টেশনে আটকা পড়েছে, দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছে রেলওয়ে পলিশ।

জয়দেবপুর রেল জংশনের মাস্টার মো. সাইদুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর রাত তিনটার দিকে হাওর এক্সপ্রেস ট্রেনটি ক্ষতিগ্রস্ত বগিসহ পাঁচটি বগি ঘটনাস্থলে রেখে বাকি সাতটি বগি নিয়ে গন্তব্যে চলে যায়। দুর্ঘটনার কারণে দেড় শ গজ এলাকার রেলপথ ও স্লিপার ক্ষতিগ্রস্ত হয়েছে।

জয়দেবপুর রেল জংশন পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. দাদন মিয়া বলেন, উদ্ধার ও মেরামতের কাজ শেষ হয়েছে। সকাল নয়টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে। বিভিন্ন স্টেশনে আটকা পড়া ট্রেনগুলো গন্তব্যে যাচ্ছে।

জয়দেবপুর রেল জংশন সূত্র জানায়, দুর্ঘটনার পর টঙ্গী জংশনে ময়মনসিংহগামী বলাকা কমিউটার আটকা পড়ে। শ্রীপুর স্টেশনে আটকা পড়ে ঢাকাগামী যমুনা আন্তনগর এক্সপ্রেস। এ ছাড়া অন্যান্য স্টেশনেও ট্রেন আটকা পড়ে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print