ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে বাসের ধাক্কায় অজ্ঞাত এক যুবক (৪৫) নিহত হয়েছে। সোমবার বেলা ৩ টার সময় উপজেলার বার আউলিয়া মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় প্রত্যেক্ষদর্শী মোঃ নাছির জানান, বেলা তিনটার দিকে উপজেলাধীন মহাসড়কের বার আউলিয়া মাজারের সামনে রাস্তা পার হওয়ার সময় বারৈয়ারহাটগামী উত্তরা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত যুবককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে বারআউলিয়া হাইওয়ে থানা পুলিশও ঘটনাস্থলে হাজির হয়।

পুলিশ জানায় চমেক হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে যুবকটি মারা যান।

এব্যাপারে বারআউলিয়া হাইওয়ে থানা এস.আই কাউছার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একটি উত্তরা গাড়ির নিচে চাপা পড়ে লোকটি গুরুতর আহত হলে তাকে চমেকে পাঠানো হয়। সেখানে তিনি মারা যান। তার বয়স আনুমানিক ৪০-৪৫ হতে পারে। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি। লোকটির পরণে লাল রংয়ের হাফ শার্ট এবং পরনে লুঙ্গি ছিলো। লাশ বর্তমানে চমেকে রয়েছে।

এদিকে উত্তরা বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় এলাকাবাসী মোটর সাইকেল নিয়ে ধাওয়া করে ড্রাইভারসহ বাসটি আটক করে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print