ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

দেশে হেপাটাইটিসে আক্রান্ত এক কোটিরও বেশি

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

দেশে হেপাটাইটিস ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক কোটিরও বেশি। তবে তাদের অনেকেই জানেন না ভাইরাসটি বহনের কথা। এছাড়া প্রতি বছর প্রাণ হারাচ্ছেন ২০ হাজারের বেশি মানুষ। আক্রান্তদের বেশিরভাগের ক্ষেত্রেই রোগ নির্ণয় হচ্ছে না যথাসময়ে, তাই অনেককেই পড়তে হয় জটিল সমস্যায়। করোনার এই সময়ে হেপাটাইটিস আক্রান্তদের বাড়তি সতর্কতার পরামর্শ বিশেষজ্ঞদের।

ধারণা করা হয়, বিশ্বে হেপাটাইটিসে আক্রান্ত প্রতি ১০ জনের ৯ জনই শনাক্তের বাইরে। বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের এক সমীক্ষায় দেখা গেছে, দেশের সাড়ে ৫ শতাংশ মানুষই হেপাটাইটিস বি এবং সি ভাইরাসে আক্রান্ত শূন্য দশমিক ৬ ভাগ। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে হেপাটাইটিস নির্মূল করতে চায় বাংলাদেশ। আর এ জন্য সরকারি উদ্যোগে ব্যাপক হারে পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয়ের ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।

করোনাকালে হেপাটাইটিস ভাইরাসে আক্রান্তদের বাড়তি সতর্কতার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।

শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. ফারুক আহমেদ বলেন, ‘যত আগে শনাক্ত করা সম্ভব হবে ততই হেপাটাইটিস পুরো ব্যাপারটিকে দ্রুত নিয়ন্ত্রণে রাখতে পারবে।’

রোগ নির্মূলে জন্মের ২৪ ঘণ্টার মধ্যে শিশুকে হেপাটাইসিস বি টিকা দেয়ার তাগিদ দিচ্ছেন তারা।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print