ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ব্যারিস্টার রুমিন ফারহানা করোনায় আক্রান্ত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

আজ বুধবার বেলা ১২টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাস দিয়ে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুকে দেয়া পোস্টে রুমিন ফারহানা বলেন, ‘আমি করোনা পজিটিভ। আমার জন্য সবাই দোয়া করবেন।’

২০১৯ সালের ২৮ মে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে সংরক্ষিত নারী আসন-৫০ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন রুমিন ফারহানা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একমাত্র নারী সদস্য হিসেবে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন তিনি।

এ বিষয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা গণমাধ্যমকে বলেন, গতকাল আমার করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আমি বর্তমানে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print