ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মোহরায় কেডিএস গার্মেন্টসে লিফট ছিঁড়ে পড়ে ১৫ শ্রমিক আহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার কেডিএস গ্রুপের একটি গার্মেন্টস কারখানায় লিফট ছিঁড়ে পড়ে অন্তত ১৫ শ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার (১২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর মোহরা এলাকায় অবস্থিত পোষাক কারখানার ভবনে এ ঘটনা ঘটে।

সিএমপির চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, দুপুরের লাঞ্চের সময় শ্রমিকরা নীচে নামার সময় বৈদ্যুতিক গোলোযোগ থেকে কেডিএস গ্রুপের ওই পোশাক কারখানার একটি লিফটে ছিঁড়ে পড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন নারী ও পুরুষ শ্রমিক আহত হয়েছে। তাদের মধ্যে চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

কারখানার ফ্লোর ইনচার্জ দাবি করেন, এ ঘটনায় অন্তত ২২ থেকে ২৫ জন শ্রমিক আহত হয়েছেন। তার স্বজনরা ওই কারখানায় কাজ করেন। গার্মেন্টস কর্মকর্তা ও নিরাপত্তারক্ষীরা প্রকৃত ঘটনা আড়াল করছেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print