ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

এক সঙ্গে ৫ সন্তানের মা হলেন প্রসূতি শারমিন

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কুমিল্লা জেলার লাকসামে এক মা পাঁচ সন্তান প্রসব করেছেন। প্রসূতি শারমিন আক্তার উপজেলার উত্তরদা ইউনিয়নের মাদরাসা শিক্ষক হাফেজ মাওলানা মিজানুর রহমানের স্ত্রী।

আজ বুধবার দুপুরে লাকসাম জেনারেল হাসপাতালে সন্তানগুলোর জন্ম হয়।

সন্তানদের মধ্যে তিনটি ছেলে এবং দুটি মেয়ে। তারা সবাই সুস্থ আছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

লাকসাম জেনারেলের হাসপাতালের উপ-ব্যবস্থাপনা পরিচালক আলী আক্কাস জানান, সকালে ওই প্রসূতি মা হাসপাতালে ভর্তি হন। এরপর হাসপাতালের চিকিৎসক লতিফা আক্তার লতার তত্ত্বাবধানে দুপুরে ওই পাঁচ সন্তান স্বাভাবিকভাবে জন্ম নেয়।

এদিকে ওই পাঁচ সন্তানকে আরও উন্নত চিকিৎসার জন্য কুমিল্লার একটি হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমান মা এবং সন্তানেরা সুস্থ রয়েছে।

সন্তানদের বাবা মাওলানা মিজানুর রহমান জানান, এর আগে তার প্রথম সন্তান হলেও মারা যান। এ পাঁচ সন্তান জন্মলাভে তিনি আনন্দিত। তিনি সকলের কাছে সন্তানদের জন্য দোয়া চেয়েছেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print