ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বঙ্গোপসাগরের হাতিয়া চ্যানেলে ডুবে গেছে চিনি বোঝাই লাইটার জাহাজ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ফাইল ছবি।

চট্টগ্রাম বন্দর থেকে দুই হাজার টন অপরিশোধিত চিনি নিয়ে রওনা দেওয়া একটি লাইটার জাহাজ হাতিয়ার ভাসানচরের কাছে বঙ্গোপসাগরে ডুবে গেছে।

আজ শনিবার সকালে এমভি সিটি-১৪ ডুবে যাওয়ার ঘটনায় জাহাজের ১২ জন ক্রুকেই উদ্ধার করতে সক্ষম হয়েছে ওপর একটি লাইটার জাহাজ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্র জানায়, সিটি গ্রুপের ওই জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে দুই হাজার টন আমদানিকৃত চিনি নিয়ে নারায়ণগঞ্জের রূপসীর দিকে যাচ্ছিল।

বিআইডব্লিউটিএ এর উপপরিচালক মোহাম্মদ সেলিম জানান, সমুদ্র উত্তাল থাকায় জাহাজে পানি ঢুকে যায় এবং এতে জাহাজটি একদিকে হেলে পড়ে। ভোর পাঁচটার দিকে হাতিয়া চ্যানেলের প্রবেশের সময় ভাসানচরের কাছাকাছি এলে জাহাজটি ডুবে যেতে থাকে।

সে সময় ওই এলাকা দিয়ে যাওয়া অপর একটি লাইটার জাহাজ রূপসী-১ ডুবন্ত জাহাজটির কাছে যায় এবং সেটির ১২ জন ক্রুকে উদ্ধার করতে সক্ষম হয়।

জাহাজের মাস্টার ডুবে যাওয়া জাহজটিকে ঠেঙ্গারচরের তীরবর্তী এলাকার দিকে নেওয়ার চেষ্টা করে। এমভি সিটি-১৪ এর মালিকপক্ষ জাহাজটিকে ডুবে যাওয়া থেকে রক্ষা করতে একটি বার্তাও পাঠায় বলে জানান মোহাম্মদ সেলিম।  সূত্র- ডেইলি স্টার

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print