ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ডুবে যাওয়া জাহাজের ১৪ নাবিক জীবিত উদ্ধার

ছবি: প্রথম আলো।

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ছবি: প্রথম আলো।

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর থেকে নারায়নগঞ্জ যাবার পথে হাতিয়ার ভাসানচরে ডুবে যাওয়া ‘এমভি আখতার বানু’ জাহাজের ১৪ নাবিক জীবিত উদ্ধার হয়েছে।

আজ রবিবার সকালে ভাসানচরের উপকূল থেকে তাঁদের উদ্ধার করেন স্থানীয় জেলেরা। পরে উদ্ধার করা নাবিকদের হাতিয়ার সূর্যমুখী বাজারে রেখে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের উপপরিচালক মোহাম্মদ সেলিম জানান, ডুবে যাওয়া জাহাজটিতে থাকা সবাইকে উদ্ধার করা হয়েছে। এখন জাহাজটি উদ্ধারে মালিকপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।

আরও খবর: গম ও চিনি বোঝাই দুটি লাইটার জাহাজ ডুবে গেছে সাগরে: ১৩ নাবিক নিখোঁজ

উল্লেখ্য সাগর উত্তাল থাকায় গতকাল শনিবার ১ হাজার ৮০০ টন গম বোঝাই জাহাজ এমভি আখতার বানু-১ ভাসানচের এলাকায় ডুবে গেলে জাহাজটি ১৪ নাবিক নিখোঁজ হয়।

ডুবে যাওয়া এমভি আখতার বানু-১ জাহাজের শিপিং এজেন্ট ‘লিটমন্ড শিপিং’-এর অপারেশন ম্যানেজার জাহিদ হোসেন বলেন, চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল দূরে হাতিয়া এলাকায় আমাদের একটি জাহাজ ডুবে ১৪ নাবিক নিখোঁজ হয়। পরে আজ সকালে তারা সবাই জীবিত ফিরে এসেছে। নাবিকরা জানিয়েছে, জাহাজটি বিরূপ আবহাওয়ার কারণে সাগরে উত্তাল ঢেউয়ের তোড়ে জাহাজ ডুবে যাওয়ার সময় সকল নাবিক লাইভ জ্যাকেট পরে সাগরে লাফিয়ে পড়ে। সাঁতার কেটে তারা কাছাকাছি অন্য একটি ফিশিং বোটে উঠতে সক্ষম হয়েছে। আজ সকালে ওই বোটটি তাদের উপকূলে পৌছে দিয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print