ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

জিয়ার মাজারে খালেদার শ্রদ্ধা নিবেদন

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

khaleda1
.

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ ৭ নভেম্বর দিনটিকে বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করছে। দিবসটি উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সোমবার বেলা ১১টা ৪০ মিনিটে শেরে বাংলা নগরস্থ জিয়ার সমাধিতে দলের শীর্ষ নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান তিনি। এসময় সূরাপাঠ ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।

এদিকে শেরে বাংলা নগরস্থ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে সকাল থেকেই জড়ো হয়েছেন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় মিছিল স্লোগান দিতে থাকেন তারা।

শ্রদ্ধা নিবেদনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অালমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও আহমদ আজম খানসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না পাওয়ায় দলের নয়াপল্টন কার্যালয়ের সামনে অনুমতির আবেদন করা হলেও এখনো অনুমতি পায়নি দলটি।

উল্লেখ্য, বিএনপি আজকের দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করলেও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দিবসটি মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস হিসেবে পালন করে।

সর্বশেষ

যাকাতের সুষম বন্টনের মাধ্যমে দারিদ্রতা দূর করা সম্ভব

বিভিন্ন মাজার জেয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেছেন আসলাম চৌধুরী

কাংঙ্খিত উন্নয়নের জন্য দাঁড়িপাল্লার বিকল্প নেই : মুহাম্মদ নজরুল ইসলাম

সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনি জনসভায় বক্তব্য রাখছেন তারেক রহমান

রাঙ্গুনিয়ায় ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি বেলাল গ্রেপ্তার

মায়ের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে প্রার্থীতা প্রত্যাহার, অপপ্রচারের বিরুদ্ধে মুখ খুললেন মুফতি ইমরান

তারেক রহমানের জনসভা হবে গণমানুষের মিলনমেলা : আবু সুফিয়ান

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print