ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

স্ত্রীর মার খেয়ে আ.লীগ নেতা হাসপাতালে

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

স্ত্রীর হাতে মার খেয়ে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহম্মেদ হাওলাদার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। পারিবারিক কলহের জেরে জেলার সদর উপজেলার সৈয়দারবালী এলাকার নিজ বাড়িতে আজ বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা বলছে, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহম্মেদ প্রতিদিনের মতো বুধবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পারিবারিক কলহের জেরে বৃহস্পতিবার ভোরে পুঁতা দিয়ে ইলিয়াসের মাথায় আঘাত করেন স্ত্রী মিলি। পরে রড দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয়। সকালে গুরুতর আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করেন পরিবারের অন্যান্য সদস্যরা।

অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ইলিয়াস আহম্মেদের বাড়িতে গিয়ে তার স্ত্রী-সন্তান কাউকে পাওয়া যায়নি।

আহত ইলিয়াস আহম্মেদের মামা শহীদ বলেন, এটা পারিবারিক ঘটনা, স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব। ইলিয়াসের স্ত্রীর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঘটনার পর তিনি বাড়ি ছেড়ে চলে যান।

সদর হাসপাতালের চিকিৎসক অখিল সরকার বলেন, সকালে গুরুতর আঘাত হয়ে হাসপাতালে ভর্তি হন ইলিয়াস আহম্মেদ। তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। মাথায় বেশ কয়েকটি সেলাই লেগেছে। পরে বেলা সাড়ে ১১টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) রেজাউল করিম বলেন, পারিবারিক কলহের থেকে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ইলিয়াস আহম্মেদকে ঢাকায় পাঠিয়েছেন চিকিৎসক। তার পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print