ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ইউএনওকে দেখে পালালো বালুখেকোরা ইউপি মেম্বার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়ায় পুটিবিলা ইউনিয়ন দিয়ে বয়ে যাওয়া ডলুখালে দীর্ঘদিন ধরে চলছে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন কার্যক্রম। প্রশাসনের চোঁখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে এ বালু উত্তোলন কাজ চালিয়ে যাচ্ছিলো স্থানীয় ইউপি সদস্য বালুখেকো খ্যাত মোঃ ইছহাকের নেতৃত্বে বেশ কয়েকজন তার অনুসারী বালুখেকো।

এদিকে গোপন সংবাদের ভিত্তিতে বৃহষ্পতিবার (২০ আগষ্ট) বিকেল ৩টার দিকে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: তৌছিফ আহমদ ভ্রাম্যমান আদালতের অভিযানে গেলে ড্রেজার মেশিন ফেলে পালিয়ে যায় বালুখেকোর মোঃ ইছহাক মেম্বারসহ তার সহযোগীরা। এসময় বালু উত্তোলন কাজে ব্যবহ্নত ডিজেল চালিত ২টি ড্রেজার মেশিন গুড়িয়ে দেন ইউএনও। জব্দ করেন অবৈধভাবে উত্তোলন করা ৫ হাজার ঘনফুট বালু ।

.

স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান লাকড়ি পাড়া (ডিয়ারতল) এলাকায় দীর্ঘদিন ধরে ডলু খালে এলাকার চিহ্নিত বালু খেকো ইছহাক মেম্বারের নেতৃত্বে কিছু লোক ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। বৃহষ্পতিবার বিকেল ৩টার দিকে উক্ত স্থানে ইউএনও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গেলে ইউএনও’কে দেখে ড্রেজার মেশিন ফেলে পালিয়ে যায় বালুখেকোরা।

অভিযানে নেতৃত্ব দেয়া লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌছিফ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুটিবিলায় ডলু খালে অবৈধভাবে বালু উত্তোলনকালে অভিযান চালিয়ে দুইটি বালু তোলার ড্রেজার মেশিন গুঁড়িয়ে দিয়েছি। আমাকে দেখে বালুখেকোরা পালিয়ে যায়। এসময় প্রায় পাঁচ হাজার ঘনফুট বালু জব্দ করে লাল পতাকা টাঙিয়ে দিই। লোহাগাড়ায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print