ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

অনৈতিক সম্পর্কের জের, গৃহবধূর আত্মহত্যা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

10615523_802797959788241_5796035621598952601_n
.

অনৈতিক সম্পর্কের ভিডিও ফাঁস হয়ে যাওয়ায় যশোরে রিনা বেগম (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার (০৭ নভেম্বর) রাতে তিনি নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।

নিহত রিনা বেগম যশোর শহরতলীয় তরফ নওয়াপাড়া গ্রামের উজ্জ্বল হোসেনের স্ত্রী। তার লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক কল্লোল কুমার সাহা জানান, ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন। মারা যাওয়ার পর তাকে হাসপাতালে আনা হয়েছিল।

যশোর কোতোয়ালি মডেল থানার এসআই হিমেল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ তার বাড়ি থেকে লাশ উদ্ধার করে। পরে আত্মহত্যার কারণ অনুসন্ধানে জানা যায় রিনা বেগমের এক ভাগ্নি-জামাইয়ের সঙ্গে তার অনৈতিক সম্পর্ক ছিল। ওই ভাগ্নি-জামাই তাদের বিশেষ এক মুহুর্তের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে রাখেন। ওই ভিডিও দেখিয়ে রিনা বেগমকে ব্ল্যাকমেইল করা হতো। ধারণা করা হচ্ছে, এক পর্যায়ে রিনার স্বামী উজ্জ্বল হোসেন বিষয়টি জানতে পারেন। এ নিয়ে লোক লজ্জ্বার ভয়ে রিনা বেগম আত্মহত্যা করেছেন। প্রাথমিকভাবে উজ্জ্বল হোসেনের মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে। তবে এখনো কাউকে আটক করা হয়নি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print