ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

দুর্বৃত্তদের গুলিতে ইউপি চেয়ারম্যানসহ নিহত ২

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

1478580234
নিহত ইউপি চেয়ারম্যান মনির হোসেন সর্দার।

কুমিল্লার তিতাস উপজেলার এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও তার সহযোগী  গুলিতে নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার গৌরীপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- চেয়ারম্যান মনির হোসেন সরদার (৪৫) ও তার সহযোগী মহিউদ্দিন (৩০)।

জানা গেছে, সকালে গৌরীপুর বাসস্ট্যান্ডে ইউপি চেয়ারম্যান মনিরসহ সাত-আট জনের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। আশঙ্কাজনক অবস্থায় মনির ও মহিউদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফরিদ আহাম্মদ জানান, সকালে জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান আদালতে হাজিরা দিতে কুমিল্লা যাচ্ছিলেন। তাঁকে বহনকারী মাইক্রোবাসটি দাউদকান্দির গৌরীপুর এলাকায় গেলে দুর্বৃত্তরা মাইক্রোবাসটি লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মাইক্রোবাসে থাকা পাঁচজন গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়ার পথে মনিরুজ্জামানসহ দুজন মারা যান।

ওসি আরো জানান, গুলিবিদ্ধ অন্য তিনজনকে প্রথমে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁদের অবস্থার অবনতি ঘটলে সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print