ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সিনহা হত্যা: পুলিশের ৩ সাক্ষী ফের ৪ দিনের রিমান্ডে

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হওয়ার ঘটনায় পুলিশের দায়ের মামলার তিন সাক্ষীকে ফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা সোয়া ১২টায় জ‌্যেষ্ঠ বিচারিক হাকিম (কক্সবাজার সদর-৪) তামান্না ফারাহ-এর আদালত এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) খাইরুল ইসলাম।

উল্লেখ‌্য, এর আগে গত ২০ আগস্ট করা মামলার এ আসামির প্রথম দফায় ৭ দিনের রিমান্ড শেষ হয়েছিল। গত ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে ‘গাড়ি তল্লাশিকে’ কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে র‌্যাবের একটি দল টেকনাফের মারিশবুনিয়া এলাকা থেকে গত ৯ আগস্ট পুলিশের দায়ের মামলার এ সাক্ষীকে গ্রেপ্তার করেছিল। পরদিন তাদের আদালতে নেওয়া হলে গত ১২ আগস্ট আদেশের দিন ধার্য্য করেন। এ নিয়ে র‌্যাবের তদন্ত কর্মকর্তার ১০ দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল। এ ৩ আসামিকে গত ১৪ আগস্ট র‌্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়।

পরে তাদের জিজ্ঞাসাবাদ শেষে গত ২০ আগস্ট আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর আজ (মঙ্গলবার) আদালত মামলার তদন্ত কর্মকর্তার ৭ দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print