ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

করোনায় মারা গেলেন দৌলতপুর থানার ওসি

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

মহামারী করোনাভাইরাসের সঙ্গে দুই সপ্তাহ ধরে লড়াই করার পর না ফেরার দেশে চলে গেছেন কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসি এসএম আরিফুর রহমান (৪২)।

গতকাল বুধবার রাত ১০.৩৭টায় তিনি ঢাকার রাজারবাগ বাংলাদেশ পুলিশের সেন্ট্রাল হাসপাতালে মৃত্যুবরণ করেন। ইন্নানিল্লাহে ওয়াইন্নাইলাইহি রাজিউন।

এসএম আরিফুর রহমান প্রায় ২ সপ্তাহ আগে করোনা আক্রান্ত হন। প্রথমে তিনি স্থানীয়ভাবে চিকিৎসা নিলেও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশের সেন্ট্রাল হাসপাতালে নেয়া হয়। সেখানে তার পরিস্থিতির আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। বুধবার রাতে তিনি না ফেরার দেশে চলে যান।

কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভির আরাফাত তার এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় কুষ্টিয়া পুলিশ লাইনে স্বাস্থ্যবিধি মেনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে আরিফুরের মরদেহ খুলনায় তার গ্রামের বাড়িতে পাঠানো হবে।

আরিফুরের বাড়ি খুলনার রূপসা উপজেলার সামন্তসেনা গ্রাম। তার এক বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। কুষ্টিয়ার বিভিন্ন থানায় পুলিশের এসআই হিসেবে চাকরি করে মানুষের প্রশংসা কুড়ান তিনি। পরে পদোন্নতি পেয়ে ওসি হয়ে দৌলতপুর থানায় যোগ দেন। জেলার সব মহলে একজন সৎ ও সজ্জন পুলিশ অফিসার হিসেবে পরিচিত ছিলেন আরিফুরের।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print