ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বায়োজিদে স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণ: ৪ দুর্বৃত্ত গ্রেফতার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরীতে বায়েজিদ বোস্তামী এলাকায় স্বামী-স্ত্রীকে তুলে নিয়ে পরে স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষন করেছে দুর্বৃত্তরা।

পরে পুলিশ টানা অভিযান চালিয়ে স্বামী স্ত্রীকে উদ্ধার করেছে এবং গ্রেফতার করেছে চার অভিযুক্ত ধর্ষককে। গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে।

জানাগেছে, স্বামী-স্ত্রী দুজন চাকুরীজীবি। রাতে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তাদের তুলে নিয়ে যায় নির্জন এলাকায়। সেখানে স্বামীর সামনে তার স্ত্রীকে গণধর্ষণ করে ৫ দুর্বৃত্ত।

পুলিশ জানায়, রাত ২টা দিকে ৯৯৯ নাম্বার থেকে খবর আসে বায়োজিদ থানার মধ্যম শহীদ নগর শফি কমিশনারের বাড়ীর পাশে জনৈক দেলোয়ার হোসেনকে আটক করে কতিপয় লোকজন তার স্ত্রীকে অন্ধকারে নিয়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গেলে কয়েকজন দৌঁড়ে পালানোর সময় ২ জন আটক করা হয়। তাদের হেফাজত থেকে ভিকটিম দেলোয়ারকে উদ্ধার করা হয় ।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) আশিকুর রহমান জানান, স্বামী দেলোয়ার তার স্ত্রীকে নিয়ে কাজ শেষে ওয়াপদা গেইট থেকে তাদের রৌফাবাদের বাসায় ফিরছিলেন। রাত অনুমান সাড়ে ১০ টায় তারা অক্সিজেন আলপনা ক্লাবের সামনে পৌঁছাতে জনৈক শফি তাদেরকে আটক করে নাম ঠিকানা জিজ্ঞাসা করে এবং স্বামী স্ত্রী নয় বলে সন্দেহ মূলক কথা বার্তা বলে। একপর্যায়ে শফি তার বন্ধু বাদশা, ইব্রাহিম, মোঃ জাবেদ ও রবিন’দের ডেকে নিয়ে জড়ো করে তাদের দুজনকে কথিত হুজুরের বাড়িতে নেওয়ার কথা বলে জোর করে অটোরিকশায় তুলে নেয়। কয়েক ঘণ্টা তাদের ঘুরিয়ে রাত দেড়টায় দেলোয়ারকে অটোরিকশায় আটকে রেখে তার স্ত্রীকে মধ্যম শহীদ নগর সালমা কলোনীর ৫ম রুমে নিয়ে পালাক্রমে ৫ জনে ধর্ষণ করে।

পুলিশ ধর্ষিতার দেখানো মতে চার জনকে গ্রেফতার করে। তারা হলেন মো, শফি (৩৪), মো, বাদশা (৩৬), মো, জাভেদ (২৮) ও মো, রবিন (১৯) । মো, ইব্রাহিম (৩৬) নামে একজন পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print