ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সাবহানাজ রশীদ দিয়া ফেসবুকের বাংলাদেশ প্রতিনিধি

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বাংলাদেশ বিষয়ক একজন কর্মকর্তা নিয়োগ দিয়েছে। নবনিযুক্ত এই কর্মকর্তার নাম সাবহানাজ রশীদ দিয়া।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সোমবার (৭ সেপ্টেম্বর) ফেসবুকের আঞ্চলিক সদর দপ্তর সিঙ্গাপুরের সঙ্গে অনলাইনে বৈঠক করেন। ওই বৈঠকে সাবহানাজ রশীদ উপস্থিত ছিলেন। বৈঠকে সাবহানাজ রশীদকে বাংলাদেশ বিষয়ক কর্মকর্তা হিসেবে ফেসবুক কর্তৃপক্ষ মন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেন।

ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয় জানায়, দিয়া বাংলাভাষী। বাংলাদেশবিষয়ক যেকোনো বিষয়ে সে দ্রুত সাড়া দেবে এবং সমস্যার সমাধান করবে বলে ফেসবুকের সিঙ্গাপুর কার্যালয়ের কর্মকর্তারা তাদের জানিয়েছেন।

মন্ত্রীর সঙ্গে ওই বৈঠকে ফেসবুকের হেড অব সেফটি বিক্রম সেনগ, ফেসবুক পাবলিক পলিসি বিষয়ক পরিচালক অশ্বিনী রানা, ফেসবুকের নব নিযুক্ত বাংলাদেশ বিষয়ক কর্মকর্তা সাবহানাজ রশীদ দিয়া এবং ফেসবুক মোবাইল পার্টনার বিভাগের ইরাম ইকবাল আলোচনায় অংশ নেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print