ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চাকরি দেওয়ার নামে প্রতারণা: প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যাংকে চাকরি দেওয়ার নামে প্রতারণার মাধ্যমে ৭০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের মূলহোতা ইব্রাহিমকে গ্রেফতার করেছে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (বন্দর) এসএম মোস্তাইন হোসেন।

আজ দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইব্রাহিম বেকার যুবকেদের টার্গেট করে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নিতো। প্রতারক চক্রের আরও সদস্য রয়েছে। আমরা তাদেরও গ্রেফতারের চেষ্টা করছি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, একজন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। প্রতারক চক্রটি ১৫ জনের কাছ থেকে ৭০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে তথ্য পেয়েছি ডিবি পুলিশ। আটককৃত ইবরাহীমের কাছ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগপত্র, চেক, স্ট্যাম্প জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি প্রতারণার মামলা রয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print