ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

স্বেচ্ছাসেবক দলের ১৪৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ১৪৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি (আংশিক) ঘোষণা করেছে বিএনপি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কমিটির অনুমোদন দেন। আজ শনিবার রাতে বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

মোস্তাফিজুর রহমানকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি ও আবদুল কাদির ভুইয়া জুয়েলকে সাধারণ সম্পাদক করে ১৪৯ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।

জানা গেছে-২০১৬ সালের ২৭ অক্টোবর সদ্য প্রয়াত শফিউল বারী বাবুকে সভাপতি ও জুয়েলকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছিলো। কমিটির অন্য সদস্যরা সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান, সহসভাপতি গোলাম সারোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ও সাদরেজ জামান এবং সাংগঠনিক সম্পাদক ইয়াসীন আলী। গত ২৮ জুলাই শফিউল বারী বাবু ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। এরপর ওই পদে সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতি নিয়োগ দেয়া হয়।

আংশিক কমিটির সদস্যদের নিয়ে নতুন পূর্ণাঙ্গ কমিটিতে ৩০ জন সহসভাপতি, ২১ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ২৮ জন সহ সাধারণ সম্পাদক এবং ৫২ জন সহ-সাংগঠনিক সম্পাদক রয়েছে।

সহসভাপতিরা হলেন, গোলাম সারোয়ার, আসাদুজ্জামান নেসার, আনু মোহাম্মদ শামীম আজাদ, আজহারুল হক মুকুল, এ বি এম পারভেজ রেজা, লিটন মাহমুদ, শাহাবুদ্দিন মুন্না, ইকবাল আনসারী টিপু, চৌধুরী ওয়াহিদুর রহমান চয়ন, সুলতান মোহাম্মদ নাসিরউদ্দিন, মোস্তাকুর রহমান মোস্তাক, ওয়াহিদ ইমতিয়াজ বকুল, আসফ কবির চৌধুরী শ্বাশত, শরিফুল ইসলাম দুলু, জামাল হোসাইন তালুকদার, রফিক হাওলাদার, জামির হোসেন, এমদাদুল হক এমদাদ, আওলাদ হোসেন উজ্জ্বল, একেএম আবুল কালাম আজাদ, আরিফ হোসেন হাওলাদার(ঢাকা), শওকত আজম খাজা (চট্টগ্রাম), নুসরাত এলাহী রিজভী(রাজশাহী), তৈয়বুর রহমান(খুলনা), ফরহাদ চৌধুরী শামীম(সিলেট), ফরিদ উদ্দিন আহমেদ(বরিশাল), রাশেদ উন নবী খান বিপ্লব(রংপুর), শহিদুল আমিন খসরু(ময়মনসিংহ), সাহাবুদ্দিন ফারুক(কুমিল্লা) ও হাফিজুর রহমান (ফরিদপুর)।

এছাড়া কোষাধ্যক্ষ, প্রচার, প্রকাশনা ও দফতর, স্বাস্থ্য, আইন বিষয়ক সম্পাদক ও সহ সম্পাদক পদেও মনোয়ন দেওয়া হয়েছে নতুন কমিটিতে।

পূর্ণাঙ্গ তালিকা:

.
.
.
.
.
.

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print