ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

হ্যাপি নয় দশম শ্রেণীর ছাত্রী দোলাকেই বিয়ে করলেন রুবেল

খেলা শেষে এক ভক্তের আবদারে রুবেলের তোলা সেই সেলফি। ফাইল ফটো

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

খেলা শেষে এক ভক্তের আবদারে রুবেলের তোলা সেই সেলফি। ফাইল ফটো
খেলা শেষে এক ভক্তের আবদারে রুবেলের তোলা সেই সেলফি। ফাইল ফটো

চিত্রনায়িকা ও মডেল নাজনীন আক্তার হ্যাপিকে নিয়ে ব্যক্তিজীবনে বয়ে গেছে নানা ঝড়। অবশ্য রুবেল সেসব কাটিয়ে এখন মনোযোগ দিয়েছেন শুধুই ক্রিকেটে। আর এরই মধ্যে বিয়েও করে ফেলেছেন টাইগার এই তারকা।

তবে হ্যাপি কে নয় বিয়ে করেছেন অন্য একজনকে। পারিবারিকভাবে এই বিয়ের আয়োজন করা হলেও বিশেষ কোন অনুষ্ঠানের আয়োজন করা হয়নি,কনে রুবেলের পরিবারের পুর্বপরিচিত। রুবেলের পাশের গ্রামের মেয়ে ইশরাত জাহান দোলা পড়েন দশম শ্রেণীতে,আর এই দোলা কেই বিয়ে করলেন রুবেল।

রুবেল কে প্রশ্ন করা হয়েছিলো এত মেয়ে থাকতে গ্রামের এত অল্প বয়স্ক একটি মেয়েকে কেন জীবন সাথী হিসেবে বেচেঁ নিলেন তিনি,এই প্রশ্নের জবাবে রুবেল বলেছেন এটা আমার পারিবারিক সিদ্ধান্ত তাছাড়া আমার পরিবার মনে করেন শহরের মেয়েগুলো অনেকাংশে গ্রামের পরিবারকে সামাল দিতে পারবেনা

সেই হিসেবে দোলাকেই তাদের পছন্দ তাছাড়া দোলা এবং আমার ভিতরে বোঝাপড়া টা বেশ চমৎকার । আশা করি আমাদের বাকী সময়টা ভালোই কাটবে।

তবে রুবেলের বিয়ের ব্যাপারে চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপী কে প্রশ্ন করা হলে এটি অন্যজনের ব্যাক্তিগত ব্যাপার তাই মন্তব্য নিষ্প্রয়োজন বলে উড়িয়ে দিয়েছেন । তবে হ্যাপি স্বীকার করেছেন রুবেল পাপ করেছে পরকালে সে উপযুক্ত ফল পাবে।

রুবেলের বিয়ের খবর হ্যাপি জানতেন?

এ মাসের শুরুতে তার ফেসবুকের একটি স্ট্যাটাস এ প্রশ্নের জন্ম দিয়েছে।

গত ৭ মে হ্যাপি ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে বিয়ের ঘোষণা দেন। তিনি ওয়ালে লেখেন- ‘খুব শিগগিরই বিয়ে করতে যাচ্ছি ইনশাল্লাহ।’ তবে কাকে কিংবা কবে বিয়ে করবেন এ নিয়ে কিছু লেখেননি তিনি। হ্যাপি স্ট্যাটাসে শুধু যোগ করেছেন- ‘আমি শুধু নিয়ত করেছি, বাকীটা আমার আল্লাহ দেখবেন।’

সর্বশেষ

চট্টগ্রাম নগরীতে ৩৩০ সন্ত্রাসীর প্রবেশ-অবস্থান নিষিদ্ধ ঘোষণা

ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করা যাবে না: তারেক রহমান

বোয়ালখালীতে অস্ত্রসহ আপন দুই ভাই গ্রেফতার

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

দক্ষিণ হালিশহর বিএনপি নেতা সাইফুর রহমান এর বহিস্কারাদেশ প্রত্যাহার

জুলাই-আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারীদের দায়মুক্তির অধ্যাদেশ

শ্বশুর বাড়ীর অত্যাচার সইতে না পেরে সন্তান নিয়ে গৃহবধূর খালে ঝাপ,শিশুর মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print