ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রাম বিএনপির ১৬ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

উচ্চ আদালত থেকে নাশকতার মামলায় জামিনে থাকা চট্টগ্রাম বিএনপি’র ১৬ নেতাকর্মীর জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তিনি এই আদেশ দেন। একই সাথে ১০ জন আসামিকে বয়স ও শারিরীক অসুস্থতা বিবেচনায় জামিন দেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালে বায়েজিদ থানায় দায়ের হওয়া ৮টি নাশকতার মামলায় বিএনপির নেতাকর্মীরা হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। বৃহস্পতিবার তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত শুনানি শেষে ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

চট্টগ্রাম মহানগর পিপি মোহাম্মদ ফখরুদ্দীন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

কারাগারে পাঠানোর আদেশপ্রাপ্তরা হলেন- ডা. ফরহাদ,ইদ্রিস, গনেশ ভুট্টো, আকবর হোসাইন, ফখরুল ইসলাম, এরশাদ, হুমায়ুন কবির, জুয়েল, রুহুল আমিন, জাফর, জাহাঙ্গীর, খোকন, মনজুর আলম, খাজা স্বপন, হাসান সওদাগর ও নাসের।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print