ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সাগরিকা বিডি ফুড কারখানায় আগুন

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম নগরীর পাহাড়তলি থানার সাগরিকা এলাকায় বিডি ফুড কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল সোয়া ৭টার দিকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়।

আগুনে কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উল্লেখ করে চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফরিদা আহমেদ জানান, সকাল সাড়ে ৭টার দিকে বিডি ফুডস-এর কারখানায় আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের ১০টি গাড়ি আগুন নিয়ন্ত্রণের জন‌্য কাজ শুরু করে। এরপর সকাল সাড়ে ১০টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।

আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কোন উৎস থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিরূপণ করা সম্ভব হয়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

এদিকে বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. এনামুল হক বলেন, সকাল ৮টার দিকে বালুছড়ার ‘জেমিনি ফ্যাশন’ নামে একটি বন্ধ পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইউনিটের দুটি গাড়ি গিয়ে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print