ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

প্রবল বর্ষণে মাটিচাপা পড়ে একই পরিবারের ৪ জন নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

দিনাজপুর পাবর্তীপুর উপজেলার পল্লীতে মাটির দেয়াল চাপা পড়ে একই পরিবারের ৪ জন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন।

দিনাজপুর পাবর্তীপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ মো. মোখলেছুর রহমান জানান, কয়েকদিনের টানা বর্ষনের পর রবিবার ভোর রাতে দিনাজপুর পাবর্তীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ঝাউপাড়া শালবাড়ি গ্রামে মাটির দেয়াল চাপা পড়ে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জন মর্মান্তিকভাবে মারা যায়।

মৃত ব্যাক্তিরা হলেন, ওই বাড়ীর গৃহকর্তা স্বপন আলী (৪০), স্ত্রী সারজেনা (৩৫) এবং দুই ছেলে হোসাইন (৮) ও হাসিবুর রহমান (৫)।

.

আজ রবিববার বেলা ১১টায় স্থানীয় লোকজনের সহযোগীতায় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ৪জনের লাশ উদ্ধার করেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কয়েক দিনের টানা বৃষ্টিতে পার্বতীপুর উপজেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানি জমে থাকায় মাটির দেয়াল ধ্বসে পড়ে।

পার্বতীপুর মডেল থানার পরিদর্শক তদন্ত সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, স্থানীয়দের সহযোগিতায় নিহত একই পরিবারের ৪জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

গতকাল রোববার বিকেল ৫টায় এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নিহত ৪ জনের দাফন তাাদের পারিবারিক কবরস্থানে সম্পন্ন করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print