ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে ফিনলে স্কয়ারে যাত্রা শুরু করল ‘জেইন মিরর’

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

২০১৭ সাল থেকে নারীদের পোষাকের জন্য জনপ্রিয় ব্র্যান্ড ‘জেইন মিরর’ চট্টগ্রামের অভিজাত শপিং মল ফিনলে স্কয়ারে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে।

গত শুক্রবার বিকেলে নগরীর দুই নম্বর গেইটস্থ ফিনলে স্কয়ারের ৩য় তলায় জেইন মিররের সুবিশাল শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে জেইন মিররের উদ্বোধন করেন চট্টগ্রামের বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব, সাউথ আফ্রিকা বাংলাদেশের অনারারী কনসাল এবং শেঠ প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক সোলাইমান আলম শেঠ।

জেইন মিররের কর্ণধার, নারী উদ্যোক্তা আসমা সুলতানা ইরা’র আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জনপ্রিয় গার্লস গ্রুপ গার্লস প্রায়োরিটির কর্ণধার তাসনুভা আনোয়ার, কালারস অব লাইফের উদ্যেক্তা শাকিলা গাফ্ফার, লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট রাহেলা বানু, বৃটিশ অভিনেত্রী এ্যানি, লাভলী লেডিসের রুপা, ড্রিমার ওমেন্স-এর নাসরিন সুলতানা, লায়ন মোহাম্মদ মুছা, লায়ন মুনির উদ্দিন প্রমুখ।
অতিথিরা সম্মিলিতভাবে ফিতা কেটে জেইন মিররের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং পরে শো-রুম ঘরে দেখেন।

জেইন মিররের উদ্যোক্তা আসমা সুলতানা ইরা জানান, ২০১৭ সাল থেকে জেইন মিরর নারীদের পোষাক নিয়ে কাজ করে আসছে। এই দীর্ঘ সময়ে আভিজাত্যময় পোষাকের জন্য জেইন মিরর চট্টগ্রামে নারীদের মধ্যে একটি জনপ্রিয় ব্র্যান্ড। দীর্ঘদিন পর নগরীর অভিজাত শপিং মল ফনলে স্কয়ারে জেইন মিররের সুবিশাল শো-রুম চালু হলো। এখানে নারীদের সব ধরনের পোষাক, শাড়ি, লেহেঙ্গা, টপস, জুয়েলারী, ব্যাগ এবং পার্স পাওয়া যাবে। উদ্বোধন উপলক্ষ্যে ক্রেতাদের বিশেষ ছাড় দেয়া হচ্ছে। আধুনিক ডিজাইনের মানসম্মত পোষাকের জন্য ফিনলে স্কয়ারে জেইন মিররের শো-রুম পরিদর্শনের জন্য সকলের প্রতি আহবান জানা আসমা সুলতানা ইরা।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print