ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে আত্মসাত মামলায় প্রতারক সাহেদ ৪ দিনের রিমান্ডে

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামে ৯১ লাখ টাকার প্রতারণা মামলায় বির্তকিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমকে ৪ দিনে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

আজ রবিবার (১১ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত এ আদেশ দেন।

বাদী পক্ষের আইনজীবি ধীতিমান আইচ রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতারণা মামলায় রিজেন্ট চেয়ারম্যান সাহেদের ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

চট্টগ্রামের গাড়ি আমদানীকারক প্রতিষ্ঠান মেগা মোটরসের অর্থ আত্মসাতের একটি মামলায় হাজিরার জন্য আজ রবিবার দুপুর দেড়টার দিকে তাকে আদালতে হাজির করা হয়।

এর আগে শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে সাহেদকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয় বলে জানিয়েছিলেন চট্টগ্রামের জেলার রফিকুল ইসলাম।

আদালত সুত্রে জানাগেছে, ঢাকায় রুটপারমিট পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে গাড়ির যন্ত্রাংশ আমদানিকারক প্রতিষ্ঠান মেগা মোটরস থেকে ৯১ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গত ১৩ জুলাই চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানায় একটি মামলা হয়।

প্রসঙ্গত, সাহেদ করিম ঢাকার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান। করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে চিকিৎসার নামে প্রতারণা করে আলোচনায় আসার পর গ্রেফতার হন। তার বিরুদ্ধে করোনা টেস্ট না করে ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগ রয়েছে। এভাবে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন সাহেদ।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print