ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

যুবলীগ নেতার রেষ্টুরেন্টের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
পটিয়া উপজেলা যুবলীগ আহ্বায়ক হাছান উল্লাহ চৌধুরীর পরিচালনাধীন গুলশান মেহরীন রেষ্টুরেন্টসহ ৪টি প্রতিষ্ঠানে অবৈধ গ্যাস সংযোগ ও বকেয়া বিলের কারনে সংযোগ বিচ্ছিন্ন করেছেন কর্ণফুলী গ্যাস ডিষ্ট্রিবিউশন কর্তপক্ষ (কেজিসিডিএল)।

আজ রবিবার দুপুরে পটিয়া পৌর সদরের পোস্ট অফিস এলাকায় কর্ণফুলী গ্যাস ডিষ্ট্রিবিউশন কর্তপক্ষ (কেজিসিডিএল)’র সহকারী কর্মকর্তা আবুল হাছানের নেতৃত্বে এসব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এসময় বকেয়া বিল ও অবৈধ সংযোগের অভিযোগে আরও তিনটি প্রতিষ্ঠানের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

গুলশান মেহরীন ছাড়াও পটিয়া পৌর সদরের বৈলতলী রোড়ের নুরুল আলমের ৩১ মাসের বিল বকেয়া, শহীদুল ইসলামের বকেয়া ও অবৈধ, শহীদ ছবুর রোড়ের বিভু ভূষন ধরের ২ বছরের বকেয়া ও ঝূকিপূর্ণ সংযোগ স্থাপনের কারনে মোট ৪ টি প্রতিষ্ঠানের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন, কর্ণফুলী গ্যাস ডিষ্ট্রিবিউশন কর্তপক্ষ (কেজিসিডিএল)’র সহকারী ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন, সার্ভেয়ার জাকিয়ার হোসেন, টেকনিশিয়ান আবু তাহের।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী গ্যাস ডিষ্ট্রিবিউশন কর্তপক্ষ (কেজিসিডিএল)’র সহকারী কর্মকর্তা আবুল হাছান জানান, ‘গুলশান বেগম নামে সংযোগ নিয়ে গুলশান মেহরীন নামক একটি ব্যবসায়ি প্রতিষ্ঠান নিয়মিত গ্যাস ব্যবহার করে আসছে। অবৈধ এ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ প্রতিষ্ঠানটিসহ অবৈধ সংযোগ ও বকেয়া বিলের কারনে মোট ৪ টি প্রতিষ্ঠানের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আমরা পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় প্রথমে অবৈধ সংযোগ শনাক্ত করছি। এ অভিযান অব্যাহত থাকবে।

এ প্রসঙ্গে গুলশান মেহরিনের ব্যবস্থাপনা পরিচালক ও যুবলীগের আহ্বায়ক হাছান উল্লাহ চৌধুরীর সাথে মোবাইলে ফোন করা হলেও তিনি রিসিভ করেনি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print