ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে পুকুর ভরাট করে ফেঁসে গেলেন চেয়ারম্যান সালাউদ্দিন আজীজ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
পরিবেশের ক্ষতি সাধন করে অবৈধভাবে পুকুর ভরাটের অপরাধে সীতাকুণ্ড উপজেলার ১০ নং সলিমপুর ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন আজীজকে ৩লক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে পুকুর ভরাট করে পরিবেশের ক্ষতি সাধন করার অপরাধে উক্ত জরিমানা করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। তিনি বলেন, সীতাকুণ্ড উপজেলার ১০নং সলিমপুর ইউনিয়নের দক্ষিণ সলিমপুর মৌজার কাজিবাড়ির নুর মোহাম্মদের বাড়ির পুকুর ভরাট করার অপরাধে চেয়ারম্যান সালাউদ্দীন আজিজকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে তাহার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জরিমানা বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান সালাউদ্দীন আজিজ জানান, একটি কুচক্রিমহল তার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরকে মিথ্যা তথ্য দিয়ে এই ঘটনাটি ঘটিয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print