ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সন্দ্বীপের দুর্ঘটনায় কবলিত জাহাজ থেকে ১৪ ক্রু উদ্ধার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বঙ্গোপসাগরের সন্দ্বীপের কাছে দুর্ঘটনায় কবলিত এম ভি কারিনা-১ নােম একটি লাইটার জাহাজ থেকে ১৪ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

২ হাজার টন গম বোঝাই গতকাল সোমবার (১৯ অক্টোবর) মধ্যরাতে বঙ্গোপসাগরে দুর্ঘটনায় পড়েছিল লাইটার জাহাজটি।

বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার এম হায়াত ইবনে সিদ্দিক বলেন-টহলরত কোস্ট গার্ডের জাহাজ শ্যামল বাংলা তাদেরকে উদ্ধার করেছে।

তিনি জানায়, সন্দ্বীপ থেকে ১০ নটিক্যাল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরে নোঙরে থাকা অবস্থায় লাইটার জাহাজটিতে ছিদ্র হয়ে পানি ঢুকে এবং ইঞ্জিন রুমে আগুন লাগে। এ সংবাদ পেয়ে টহলে থাকা অবস্থায় বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ বিসিজিএস শ্যামল বাংলা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং জাহাজে থাকা ১৪ জন নাবিককে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত নাবিকদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং পরবর্তী কার্যক্রম গ্রহনের জন্য বিসিজি বার্থ পতেঙ্গায় নিয়ে যাওয়া হয়।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে উদ্ধারকৃত ব্যক্তিদের জাহাজের মালিক মো. করিম বেপারি ও তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print