ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

অক্সফোর্ডের করোনা টিকা নিয়ে ব্রাজিলিয়ান স্বেচ্ছাসেবকের মৃত্যু

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

আবারও বড় ধরনের ধাক্কা খেল অক্সফোর্ডের ভ্যাকসিন। এবার অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়ে ব্রাজিলে এক স্বেচ্ছাসেবকের মৃত্যু হয়েছে।

ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনকার কোভিড-নাইনটিন টিকার ক্লিনিকাল পরীক্ষায় অংশ নেয়া এক স্বেচ্ছাসেবকের মৃত্যু হয়েছে। ২৮ বছর বয়সী ওই ব্যক্তি রিও ডি জেনেরিওতে থাকতেন।

ভ্যাকসিন নেয়ার পর ওই ব্যক্তির কী ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছিল তা স্পষ্ট করা হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। তবে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, মৃত্যুর নিয়ে কিছুটা গোপনীয়তা রক্ষা করা হচ্ছে।

এমন উদ্বেগজনক ঘটনায় নড়েচড়ে বসেছে ব্রাজিল সরকার। টিকা ট্রায়ালে স্বেচ্ছাসেবক মৃত্যৃতে কর্তৃপক্ষকে স্বাধীন তদন্তের পরামর্শ দিয়েছে ব্রাজিল।

এর আগে একবার ভ্যাকসিন নিয়ে এক স্বেচ্ছাসেবকের স্নায়ু সমস্যা দেখা দেয়। তখন সাময়িক স্থগিত করা হয় ভ্যাকসিনের ট্রায়াল। তবে এবার মৃত্যুর ঘটনায় টিকা ট্রায়াল বন্ধ করা হচ্ছে না বলে জানিয়েছে অক্সফোর্ড কর্তৃপক্ষ।

বিশ্বের প্রায় দুই শতাধিক প্রতিষ্ঠান কোভিড-১৯ এর ভ্যাকসিন আবিষ্কারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে চীন, রাশিয়ার টিকা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print