ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রাম বিমানবন্দরে দুবাইগামী দুই যাত্রী থেকে ৪১ লাখ টাকার বৈদেশিক মুদ্রা জব্দ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে ৪১ লাখ টাকা সমমূল্যের বৈদেশিকমুদ্রাসহ দুবাইগামী দুই ব্যাক্তিকে আটক করেছে বিমানবন্দর গোয়েন্দা সংস্থা।

গতকাল শনিবার (২৪ অক্টোবর) বিকেল বিকেল ৫টার সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি১৪৭ ফ্লাইটে করে দুবাই যাওয়ার কথা ছিল তাদের।

আটককৃতরা হলেন-ফেনীর ছাগলনাইয়ার এমরান হোসাইন ও চট্টগ্রামের আনোয়ারার নূর কামাল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এমরান হোসেনকে বিমানবন্দরের নিচতলার ৭ নম্বর আন্তর্জাতিক গেইট থেকে আটক করা হয়। তার কাছে ১২ লাখ ৫৮ হাজার ৫২৩ টাকার সমপরিমাণ ওমান, সৌদি, কুয়েত ও আরব আমিরাতের মুদ্রা পাওয়া যায়।

আরেকযাত্রী চট্টগ্রামের আনোয়ারার নূর কামালকে আটক করা হয় দোতলার ডিপার্চার লাউঞ্জ থেকে। তার কাছে ২৮ লাখ ৪৩ হাজার ৯৬১ টাকার সমপরিমাণ ওমান ও আরব আমিরাতের মুদ্রা পাওয়া যায়।

সহকারী কাস্টমস কমিশনার মোহাম্মদ কাউসার আলম পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করে বলেন-দুবাইগামী দুই যাত্রীকে ৪১ লাখ ২ হাজার ৪৮৪ টাকা সমপরিমাণ বিদেশি মুদ্রাসহ আটক করেছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই টিম। এসব মুদ্রার বিপরীতে পাসপোর্টে এনডোসমেন্ট ছিল না।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। দুজনকে পতেঙ্গা থানায় সোপর্দ করা হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print