ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাশিয়া সরকারের সম্মাননা পেলেন চট্টগ্রামের স্থপতি আশিক ইমরান

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামে রাশিয়ার অনারারি কনসাল স্থপতি আশিক ইমরান রাশিয়ার সরকার কর্তৃক অত্যন্ত সম্মানজনক মেডাল এ ভূষিত হন।

১৯৭৩ সালে চট্টগ্রাম বন্দরের মাইন অপসারণ অভিযানে নিহত সোভিযয়েত ইউনিয়নের নাগরিক ইউরি রেডকিনের সম্মানে চট্টগ্রামের লালদীঘি এলাকায় মেমোরিয়াল স্থাপনের মাধ্যমে রাশিয়া এবং বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ তিনি এই মেডালে ভূষিত হন।

বাংলাদেশের নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেক্সান্ডার ইগনাতভ আশিক ইমরানকে মেডেলটি হস্তান্তর করেন।

রাষ্ট্রদূত আশিক ইমরানকে তার এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, এই মেমোরিয়াল দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করবে।

তিনি ধন্যবাদ জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ,জ,ম নাছির উদ্দিনকে এই মেমোরিয়াল বাস্তবায়নে সার্বিক সহযোগিতার জন্য।

আশিক ইমরান বলেন, বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একটি শক্তিশালী ঐতিহাসিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত এবং রেডকিন মেমোরিয়াল স্থাপনের মাধ্যমে আবারও প্রমাণিত হলো যে, বাংলাদেশ কখনোই তার প্রকৃত বন্ধুদের ভুলে যায় না।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print