ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

৯৯৯ এর ফোন: ঢাকা থেকে চুরি যাওয়া মিনি ট্রাক সীতাকুণ্ডে উদ্ধার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ঢাকার বাড্ডা থেকে চুরি হওয়া একটি মিনি ট্রাক সীতাকুণ্ড থেকে উদ্ধার করেছে চট্টগ্রামের সীতাকুণ্ড থানার পুলিশ।  জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে এক ব্যক্তির কল পেয়ে এক ঘণ্টার মধ্যে ট্রাকটি উদ্ধার করা হয়েছে।

আজ রবিবার সকাল পৌনে ৯টায় জাকির হোসেন নামে একজন কলার ঢাকার বাড্ডা থেকে বাংলাদেশ পুলিশ পরিচালিত ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তার ঢাকা মেট্রো ন-২০-৪৭৮১ নম্বরের মিনি ট্রাকটি ভোর রাত ৪টার দিকে চুরি হয়ে গেছে। গাড়িটিতে জিপিএস ট্র্যাকার লাগানো আছে, যার মাধ্যমে তিনি দেখতে পাচ্ছিলেন গাড়িটি বর্তমানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের কাছাকাছি আছে এবং চট্টগ্রামের দিকে যাচ্ছে।

৯৯৯ তাৎক্ষণিকভাবে কলারের সাথে সীতাকুণ্ড থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেয়। সংবাদ পেয়ে সীতাকুণ্ড থানার একটি টহল টিম দ্রুত মহাসড়কে অভিযানে নামে।

এস আই মামুন আহমেদ জানান, ৯৯৯ ফোন পেয়ে তারা অভিযানে নামে। সকাল পৌনে ১০টায় সীতাকুণ্ড থানার বাড়বকুণ্ডের একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথের কাছ থেকে চুরিকৃত মিনি ট্রাকটি রাস্তার পাশে থামানো অবস্থায় উদ্ধার করা হয়। গাড়িটিতে কাউকে পাওয়া যায়নি। পুলিশের তৎপরতা টের পেয়ে চোররা রাস্তার পাশে গাড়িটি ফেলে রেখে পালিয়ে গেছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print