ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় এক বিএনপি নেতা নিহত হয়েছে। নিহতের নাম বদিউল আলম প্রকাশ সাহাবউদ্দীন (৫৭)।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়ের মগপুকুর পাড় হাজিপাড়া রাস্তার মাথা নামক এলাকার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  নিহত সাহাবুদ্দিন দক্ষিণ বাশঁবাড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি। তিনি ঐ এলাকার মৃত আখেরুজ্জামান এর পুত্র।

পুলিশ জানায়, সাহাবউদ্দিন ফজর নামাজ পড়ে হাটতে বের হয়ে মহাসড়কের পাশে দাড়াঁনো অবস্থায় চট্টগ্রামমুখী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের অর্থ সম্পাদক সালাউদ্দিন সিকদার।

এ ব্যাপারে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মোঃ আলমগীর হোসেন বলেন, সকালে বাঁশবাড়িয়া এলাকায় ট্রাকের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে। ট্রাক আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print