ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

অ্যাম্বুলেন্স থেকে কুমিরা ব্রীজের নীচে ফেলে যায় সাংবাদিক সরোয়ারকে

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

নিখোঁজের ৩ দিন পর আজ রবিবার রাত ৮টার দিকে সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের বড় কুমিরা বাজারের পার্শ্বে অন্ধকার জায়গায় অজ্ঞাত ব্যাক্তিরা সাংবাদিক গোলাম সারোয়ারকে অ্যাম্বুলেন্সে করে এনে ফেলে যায়।  এ সময় সাংবাদিক সারোয়ার প্রায় অজ্ঞান অবস্থায় ছিল।

৭ নং কুমিরা ইউনিয়নের ইউপি সদস্য আলাউদ্দিন পাঠক ডট নিউজকে জানান, একজন ব্যাক্তিকে অ্যাম্বুলেন্স থেকে ফেলে দিতে দেখে স্থানীয় কয়েকজন ব্যাক্তি তাকে উদ্ধার করে করে রাস্তার পাশে নূরুল আলমের ডেকোরেশনে রাখেন। তখন তিনি কিছুটা কথা বলতে পারছিলেন।

তিনি জানান, তাকে শারীরভাবে মারধর করা হয়েছে। তবে কারা কি কারণে মেরেছে তিনি জানেন না। রাত সাড়ে ৮টার দিকে সিএমপির কোতোয়ালী থানার ওসির নেতুত্বে পুলিশের একটি টিম এসে সাংবাদিককে নিয়ে শহরের দিকে চলে যান।

এদিকে ঘটনাস্থলে থাকা আমাদের প্রতিনিধি কামরুল ইসলাম দুলু জানায়, সারোয়ার বলেছে তাকে একটি গাড়িতে ২/৩ ঘন্টা ধরে রেখেছে। পরে তিাকে অন্ধকারের মধ্যে ফেলে যায়।

উল্লেখ্য গত বৃহস্পতিবার সকালে নগরীর কোতোয়ালী থানার ব্যাটারী গলির বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন সাপ্তাহিক আজকের সূর্যোদয়ের চট্টগ্রাম অফিসের রিপোর্টার ও অনলাইন নিউজ পোর্টাল সিটি নিউজ এর সম্পাদক গোলাম সারোয়ার।

এর পর থেকে তার কোন সন্ধ্যান পাওয়া যাচ্ছিল না। রাতেই এ নিয়ে জিডি করেন সূর্য়োদয়ের সহকারী সম্পাদক জুবায়ের সিদ্দিকী। চট্টগ্রামের সাংবাদিক সমাজ তার খোঁজ পেতে আন্দোলন চালিয়ে আসছিল।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print