ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সুবর্ণ জয়ন্তীকে ঘিরে ইতিহাস রচনার অপেক্ষায় চবি ক্যাম্পাস

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.
.

সুবর্ণ জয়ন্তীকে ঘিরে আরেকটি ইতিহাস রচনার অপেক্ষায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস । ইতোমধ্যে সুবর্ণ জয়ন্তী উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সাবেক ও বর্তমান মিলিয়ে প্রায় ত্রিশ হাজার শিক্ষার্থীর মিলন মেলা হবে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে।
এছাড়া থাকবেন বিভিন্ন পর্যায়ের অতিথিরা। প্রধামন্ত্রী শেখ হাসিনা ভিডিওকনফারেন্সের মাধ্যমে দু দিন ব্যাপি সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করবেন। অনুষ্ঠানকে সফল করতে ইতোমধ্যে ১৫টি সাব কমিটি গঠন করা হয়েছে।

 মঙ্গলবার সকালে চট্টগ্রাম চেম্বারের বঙ্গবন্ধু সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহামেদ। ১৮ নভেম্বর শুক্রবার বিকালে বর্নাঢ্য র‌্যালির মাধ্যমে শুরু হবে দুদিন ব্যাপি কর্মসুচী । এদিন বিকাল ৩ টায় নগরীর চারুকলা প্রাঙ্গন থেকে বের হয়ে র‌্যালিটি সিআরবি’র সাত রাস্তার মাথায় সিরিজ তলে গিয়ে শেষ হবে।

সংবাদ সম্মেলনে চবি ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের সময় চবি ক্যাম্পাসে মুক্তিযুদ্ধের ভাষ্কর্য নির্মান কাজের উদ্বোধন এবং চবি যাদুঘরের উদ্বোধন করা হবে। তিনি বলেন নবীন প্রবীনের মিলন মেলায় পরিণত হবে চবি ক্যাম্পাস। দুদিনের এ অনুষ্ঠান সফল করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তিনি।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার,চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম,সাবেক চাকসু ভিপি মাজাহারুল হক শাহ চৌধুরী,বর্তমান চাকসু ভিপি নাজিম উদ্দিনসহ বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগের অধ্যাপক,সাবেক ছাত্ররা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print