ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রাম থেকে মেজবান খেয়ে ভাসানচর গেল রোহিঙ্গারা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান খেয়ে উখিয়ার কুতুপালং ক্যাম্প থেকে ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা করেছে কয়েক হাজার রোহিঙ্গা। তাদের স্থানান্তরের এই যাত্রা উপলক্ষে সরকারের পক্ষ থেকে আয়োজন করা হয় এ মেজবানের।

রঙিন সামিয়ানা টানানো প্যান্ডেলে সাজানো কয়েকশ চেয়ার টেবিল। সাদা পোশাকের বয়-বেয়ারারা এসে টেবিলে টেবিলে দেয় সাদা ভাত এবং গরুর মেজবানী মাংস। এটি কোনো বিয়ে বাড়ি কিংবা পারিবারিক আয়োজন নয়। রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের যাত্রাকে আনন্দময় করে তুলতে কক্সবাজারের উখিয়ায় আয়োজন করা হয় এই চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের।

রোহিঙ্গাদের কয়েকজন জানান, খাবার খেয়ে আমরা সেখানে (ভাসানচরে) চলে যাবো। খাবার ভালো হয়েছে।

এর আগে, বুধবার রাতে ১০টি গরু জবাই করে প্রস্তুত করা হয় সাড়ে তিন হাজার মানুষের খাওয়ার উপযোগী ১৭ মণ মাংস। রাতভর রান্নার পর সকাল থেকে শুরু হয় খাওয়া। গরুর মাংসকে বিশেষভাবে রান্না করা হয় বলে এটি মেজবানী মাংস বলে পরিচিত।

বাবুর্চিরা জানান, সকালে নাস্তা, দুপুরে চট্টগ্রামে ঐতিহ্যবাহী মেজবান এবং রাতের জন্য মোরগ পোলাওয়ের ব্যবস্থা করা হয়েছে।

শুধুই যে অনুষ্ঠানস্থলে বসে খাওয়ানো হয়েছে তা নয়। যাত্রাপথের জন্য বাক্সে করে রোহিঙ্গা পরিবারগুলোকে খাবার দিয়ে দেয়া হয় প্রশাসনের পক্ষ থেকে।  সুত্র: সময় টিভি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print