ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে ভাই বোনের মৃত্যু

নিহত দুই ভাইবোন।

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

নিহত দুই ভাইবোন।

চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেনের নীচে কাটা পড়ে ভাই বোন নিহত হয়েছেন।

আজ শুক্রবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর বাওয়াছড়া রেল গেইটে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানা এলাকার নুরুল মোস্তফার দুই সন্তান আব্দুল মালেক (২৩) ও সুমাইয়া আক্তার (১৪)।

মীরসরাই ভাওয়াছড়া লেকে বেড়াতে গিয়ে রেললাইনে দাড়িয়ে মোবাইলে সেলফি তুলার সময় দুজন ট্রেনে কাটা পড়ে বলে স্থানীয়রা জানায়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ে পুলিশের পরিদর্শক (ওসি) কামরুল হাসান বলেন ওয়াহেদপুর এলাকায় দুজনের ট্রেনে কাটা পড়ে মৃত্যুর ঘটনা জেনেছি। পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

এলাকাবাসীরা জানায়, নিহতদের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানা এলাকায়, তবে তারা দীর্ঘ ১৫ বছর ধরে মীরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নে পরিবার নিয়ে বসবাস করে।

জানাগেছে, স্থানীয় প্যারাগন ফিড লিমিটেড নামের একটি কারখানায় চাকরির সুবাদে তকদের পিতা মোস্তফা স্ত্রী সন্তানদের নিয়ে ওয়াহেদপুরে বসবাস করেন। আজ শুক্রবার স্থানীয় ভাওয়াছড়া লেকে ঘুরতে গিয়ে ফেরার সময় রেললাইনে ছবি তুলতে গিয়ে ভাই-বোন দুজনেই ট্রেনে কাটা পড়ে মারা যায়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print