ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

Kupiye-Khun2-1
ছবি: প্রতীকি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের এক বিদ্রোহী প্রার্থীর সমর্থককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের খতিববাড়ি এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত নাম মোহাম্মদ মহসিন (৩২) ইসলামপুর ইউপি নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থক এবং ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় কর্মী বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, একটি খুনের খবর শুনে আমি ঘটনাস্থলে এসেছি। নিহত মোহাম্মদ মহসিনের মুখ মন্ডল এবং গলায় আঘাতের চিহ্ন দেখতে পাচ্ছি। আমরা ঘটনার তদন্ত করছি।

ইসলামপুর ইউনিয়নের আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সিরাজউদৌলা দুলাল অভিযোগ করে বলেন, তার সমর্থক ও কর্মী মহসিন সকালে আনারস প্রতীকের পোস্টার লাগানোর সময় প্রতিপক্ষ আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর লোকজন তাকে কুপিয়ে হত্যা করে।

নিহত মহসিনের বাড়ি ইসলামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের খতিববাড়ি এলাকায়।

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ পরিবহন উপদেষ্টা

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print