ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে দাম্পত্য কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
সীতাকুণ্ডে গলায় ফাঁস দিয়ে আফরোজা আক্তার সোনিয়া (২৭) এক গৃহবধু আত্মহত্যা করেছে।  আজ মঙ্গলবার (১৬ডিসেম্বর) উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কদমরসুল গ্রামের খলিল সেরাং এর বাড়ীতে এ ঘটনা ঘটে। পুলিশ রাত ৭ টায় লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

নিহত সোনিয়া আক্তার ঐ এলাকার রেজাউল হোসাইনের স্ত্রী। তার বাবার বাড়ি নগরীর ডবলমুরিং থানার ঈদগাঁ এলাকায়।

তিনবছর আগে প্রেমের সম্পর্কে তাদের বিয়ে হয়। তাদের তিন বছরের একটি শিশু কন্যা রয়েছে।

প্রতিবেশিরা জানায়, স্বামীর সাথে মনোমালিন্য কারণে সোনিয়া ঘরের সিলিং ফ্যানের সাথে উড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

এব্যাপারে তার স্বামী রেজাউল বলেন, আমার স্ত্রী সকালে তার বাবার বাড়ি বেড়াতে যেতে চাইলে আমি যেতে নিষেধ করি। আমার আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে তাকে বলেছি পরে যেতে। একারনে সে রাগে ক্ষোভে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এসময় ঘরে কেউ ছিলনা। ঘরের দরজা ভেঙ্গে দেখি সে ঝুলে আছে। তখন তাকে নিচে নামিয়ে স্থানীয় বিএসবিএ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে।

বিষয়টি তাৎক্ষনিক স্থানীয় ইউপি সদস্য সালাউদ্দিনকে অবহিত করলে তিনি থানায় জানান।

এব্যাপারে আফরোজা আক্তার সোনিয়ার ভাই সাহেদ বলেন, আমার বোনকে তার স্বামী সবসময় নির্যাতন করতেন। বাড়ী থেকে টাকা এনে দেওয়ার জন্য। আগেও স্বামীকে একাধিকবার টাকা দেওয়া হয়েছিল।

এব্যাপারে ফৌজদার হাট পুলিশ ফাঁড়ির এসআই মোঃ নুর নবী বলেন, খবর পেয়ে আমি রাত ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশের সুহরাতল রিপোর্ট তৈরী করি। মহিলাটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এমনটিই মনে করা হচ্ছে। লাশটি ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। পোষ্টমোটেম রিপোর্টের পর মৃত্যুর কারন জানা যাবে। একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print