ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বেনাপোলে শ্বাসরোধ করে যুবককে হত্যা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ

যশোরের বেনাপোল দুর্গাপুর গ্রামে আল-আমিন নামে এক যুবক কে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাত্রে তার বাড়ির পাশে ।

পারিবারিক সূত্রে জানা যায়, গতরাতে পরিবারের সবাই রাতের খাবার খাওয়ার পর আল-আমিন তার ঘরে শুয়ে পড়ে। পরে কে বা কারা তাকে বাইরে ডেকে নিয়ে গেছে আমাদের জানা নেই। তবে যারা আল-আমিনকে গভীর রাতে বেইরে ডেকে নিয়ে গেছে তারাই তাকে হত্যা করেছে বলে নিহতের পরিবার দাবি করছে। নিহত আল-আমিন দুর্গাপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। সে বেনাপোল স্থল বন্দরের ৩৭ নং শেডে এনজিও হিসাবে কর্মরত ছিল।

বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান জানান, সকালে মোবাইলে খবর পায় বেনাপোল দুর্গাপুর ওয়ার্ডে এক যুবককে হত্যা করা হয়েছে। প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে যুবককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print