ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে করোনা আক্রান্ত ৩০ হাজার ছাড়িয়ে গেছে, মৃত্যু আরও ২ জন

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২১১ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩০ হাজার ৯০ জন। এ ছাড়া ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। সর্বমোট মৃত্যু হয়েছে (সরকারী হিসেবে) ৩৫৭ জনের।

আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর ) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ২১১ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ১৬৯ জন এবং উপজেলায় ৪২ জন।

এদিকে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ৮টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮১৭টি নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৫৮টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৮২৩টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৩৯২টি, চট্টগ্রাম ভেটেরিনারিimageঅ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৮১টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে চবি ল্যাবে ৩৫ জন, বিআইটিআইডি ল্যাবে ৪২ জন, চমেক ল্যাবে ২৩ জন, সিভাসু ল্যাবে ৪০ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ ছাড়া, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৫টি নমুনা পরীক্ষা করে ৩৮ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৮৫টি নমুনা পরীক্ষা করে ২৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৬টি নমুনা পরীক্ষা করে ১০টি পজেটিভ শনাক্ত হয়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে নমুনা পরীক্ষা হয়নি। কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১০ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print