ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় গুলশান থানার এসআই নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম (৩২) নিহত হয়েছেন।

বুধবার (৩০ ডিসেম্বর) বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী এই খবর নিশ্চিত করেছেন। এসময় তিনি জানান, রাত ১১ টার দিকে বিমানবন্দরের এপিবিএন মাঠ সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় এসআই কামরুল মারা যান।

পুলিশ জানিয়েছে, গুলাশান থেকে মোটরসাইকেল চালিয়ে উত্তরায় যাওয়ার পথে অজ্ঞাত পরিবহনের চাপায় ঘটনাস্থলেই কামরুল ইসলামের মৃত্যু হয়।

এদিকে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, এসআই কামরুল গুলশান থানায় কর্মরত ছিলেন। নাইট ডিউটি শেষ করে বুধবার বিকেলেও তিনি থানায় কাজ করেছেন। একপর্যায়ে কাজ শেষে তিনি থানা থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ আগে জানতে পারি কামরুল সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তিনি গুলশানের কালাচাঁদপুর এলাকায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানিয়েছে, ময়নাতদন্তের জন্য এসআই কামরুলের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন গুলশান জোনের এসি, উত্তরা জোনের এডিসিসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা। দায়ী চালক ও গাড়ি শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print