ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ভারতীয় পেঁয়াজের আমদানি শুরু, কমতে শুরু করেছে দাম

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে সাড়ে ৩ মাস পর আবারো পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।

গতকাল শনিবার (২ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে ভারতীয় ট্রাক পেয়াজ নিয়ে দেশে প্রবেশ করায় বন্দরের ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে কর্মচাঞ্চল্যতা ফিরে এসেছে।

বন্দরের পেঁয়াজ আমদানিকারকেরা জানান, গত বছর ১৪ সেপ্টেম্বর কোন ঘোষণা না দিয়েই ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। এরফলে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যাওয়ায় দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে গেলে বন্দরের আমদানিকারকেরা মিয়ানমার, পাকিস্তান, তুরস্ক ও চীন থেকে পেঁয়াজ আমদানি শুরু করে। এতে করে পেঁয়াজের দাম কমে আসে।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ জানান, দীর্ঘ সাড়ে ৩ মাস পর আজ শনিবার ভারতীয় পেঁয়াজের চালান দেশে ঢুকেছে। ভারত সরকার কোন কারণ ছাড়াই বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছিল। গত ২৮ ডিসেম্বর পেঁয়াজের উপর থেকে তারা নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় শনিবার পর্যন্ত আমরা প্রায় ৬ হাজার টনের মত এলসি করেছি। দুই একদিনের মধ্যে আমদানি করা ভারতীয় পেঁয়াজ দেশের বাজারে পৌঁছে যাবে। তখন ২২-২৫ টাকায় বিক্রি হবে। ক্রেতারা কম দামে পেঁয়াজ কিনতে পারবে বলে তিনি জানান।

হিলি স্থলবন্দরের আড়তদার রেজাউল করিম, মইনুল ইসলাম জানান, শনিবার ভারত থেকে পেঁয়াজ বন্দরে আসায় দেশি পেঁয়াজ ৩০-৩২ টাকায় বিক্রি হচ্ছে। বৃহস্পতিবারও এই পেঁয়াজ ৩৬-৪০ টাকায় বিক্রি হয়েছে। এখন কেজিতে ৬-৮ টাকা করে কমে গেছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print