ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে বাসের সাথে সংঘর্ষে মোটরসাইকেলে আগুনে, দগ্ধ ২

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
সীতাকুণ্ডে চলন্ত মোটরসাইকেলে আগুন লেগে দুই আরোহী আহত হয়েছে। তাদেরকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

আজ বুধবার (৬ জানুয়ারী) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার বাড়বকুণ্ড সিরাজ ভুঁইয়া রাস্তার মাথা এলাকায় এঘটনা ঘটে।

আহত দুইজনের নাম ইমন ও মুজাহিদ। তাদের বাড়ী উপজেলার মুলিপাড়া এলকায় বলে জানা গেছে।

স্থানীয় প্রত্যক্ষ্যদর্শী মো.ইসমাইল জানান, সন্ধ্যা ৭ টার দিকে সিরাজ ভুঁইয়া রাস্তার মাথা এলাকায় মহাসড়কে চট্টগ্রামমূখী ১৭ নং একটি চলন্ত মিনিবাসের পেছনে একটি দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কা দেয়। এসময় মোটর সাইকেলটিতে আগুন ধরে যায়। এতে মোটর সাইকেলের দুই আরোহী আগুনে দগ্ধ হয়। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তাদের মধ্যে একজনের শরীরে বেশিরভাগ অংশ পুড়ে যায়। মোটরসাইকেলটি সম্পুর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

এব্যাপারে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশান অফিসার মঈনউদ্দিন বলেন, আমরা অন্য জায়গা থেকে ডিউটি করে আসার সময় সিরাজ ভুঁইয়া রাস্তার মাথায় মহাসড়কে একটি মোটরসাইকেলে আগুন জ্বলতে দেখে আগুন নেভাতে চেষ্টা করি তবে তার আগেই গাড়িটি পুড়ে যায়। শুনেছি দুইজন আহত হয়েছে, তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print