ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

আওয়ামী লীগ নেতার দায়ের করা একটি রাষ্ট্রদোহ মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন নোয়াখালীর অতিরিক্ত দায়রা জজ আদালত। একইসঙ্গে মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ আগামী ৩১ মার্চ ধার্য করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শুনানি শেষে বিচারক সৈয়দ ফখরুল আবেদীন এ আদেশ দেন।

জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) গুলজার আহমেদ জুয়েল জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজাকার অভিহিত করে ২০১৪ সালের ১৫ ও ১৭ ডিসেম্বর সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের উসকানিমূলক মন্তব্য করেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। এ ঘটনায় নোয়াখালীর সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক বাদী হয়ে ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি চরজব্বার থানায় একটি রাষ্ট্রদোহ মামলা দায়ের করেন।

মামলার চার্জ গঠনের পর আজ বৃহস্পতিবার দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ-১ আদালতে শুনানি হয়। শুনানি শেষে আদালতের বিচারক সৈয়দ ফখরুল আবেদীন আসামি তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি দেবব্রত চক্রবর্তী।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print